| কবিতা | নিস্পৃহা |
| কবি | সুব্রত মিত্র |
| সময় | ১০ই ফেব্রুয়ারি ২০২২ |
| উৎসর্গ | অনগ্রসর মানুষ |
| লিখার স্থান | গড়িয়া;নতুন দিয়াড়া;কোলকাতা-৭০০১৫০। |
| সম্পৃক্ততা | সমাজের অনগ্রসর মানুষের কথা |
নিস্পৃহা
কবি সুব্রত মিত্র
এখন শূন্যতা
পেটের টান ; প্রকৃতির বান
মুছে দেবে সব কবিতা ।
কবিতারা ঘুমায়
সুখ ও বিলাসিতার দোলনায় ,
জাগিওনা ওকে
এই উপবাসীর মুখে এলে কবিতা
অপমান করবে আমায়।
সন্নাসীরাতো ভিক্ষারী হয়নি ;
নিয়েছে সন্ন্যাস ।
স্লোগান লেখে জীবনের নয় ;
লেখে মানবতায় ।
কবি কলহের বিবরণী চায়নি কোনোকালে
বরং,কবিদেরই সামাজিক দস্যুরা
কালগ্রাসে নিশ্চিহ্ন করতে চেয়েছে কালেকালে ।
পদতল পিচ্ছল ,
কবির গা,মাথা,পা,সবটুকুইতো কোন দূষিত আবরণ
কারণ,
কবিদের সবটাইতো সমাজের সাথে মিলবার নয়
কবির কিছু কথা সমাজের মনেহয়
ওগুলো যেন বিস্ফোরণ ।
নৈমিত্তিক চাহিদার অপসারণ করবে কোন মহাজন ?
নোটের ভোরে সূর্য ওঠে
এখনো তাই রক্ত গুলো রঙ হয় ,
বৃথা বসন্তের আবিষ্কার করে
মেতে ওঠে হোলি হোলি খেলায় ।
আমার এই কবিতা
যদি দেখে ফেলে কোন নেতা
আছে আমার ভয় ;
মানবতা শূন্যতায় ,
কবির এই সমাজ দর্শন থেকে যাবে কেবলই কবিতায় ।
——————————————-