বাংলা কবিতা, দূরত্ব কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা দূরত্ব
কবি সন্ধি মুহিদ
সময় ২৪ সেপ্টেম্বর, ২০২১
উৎসর্গ অর্পা
লিখার স্থান মিরপুর, ঢাকা
4.8/5 - (6 votes)

বিগব্যাঙ থেকে মহাবিশ্ব
আর আমাদের চুম্বন থেকে প্রণয়
সব একই বিস্ফোরণের মত শুরু হয়েছে।
সৃষ্টি হয়েছে প্রাণ
কিন্তু গ্রহ থেকে গ্রহ দূরেই চলে যাচ্ছে
একটু একটু করে।

আলগা হয়ে যাচ্ছে ঘনিষ্ট
অণু পরমাণুর নিবিড় আলিঙ্গন।
কিন্তু শেষটা কেউ জানে না
দূরে যেতে যেতে কি হারিয়ে যায় সবাই?
নাকি আবার ফিরে আসে আদিম বিন্দুতে
আবার শুরুর মত আরেক বিগব্যাঙ
আবার নতুন করে শুরু?

guest
0 Comments
Newest
Oldest Most Voted