বাংলা কবিতা, আত্মসমর্পণ কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা আত্মসমর্পণ
কবি সন্ধি মুহিদ
5/5 - (1 vote)

প্রতিদিন দিচ্ছিস প্রেমের ফতোয়া
অথচ আমি কাফের প্রেমিক!
মনের মসজিদে শূন্যতার জায়নামাজে
তোর হাতে বিশ্বাসের তসবিহ!
তোর প্রেমে ওজু করেও তবু
আমার চিরন্তন নিঃসঙ্গ সেজদা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted