কবিতা আটোই ফাগুন
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ০৭/০৩/২০২৪ ইং
উৎসর্গ বাংলা ভাষা
লিখার স্থান সিরাজগঞ্জ
সম্পৃক্ততা মাতৃভাষা
কবিতার বিষয় অন্যান্য, বাংলাদেশ, স্বাধীনতা
5/5 - (1 vote)

আটোই ফাগুন ভুলি নাই
ভাইয়ের রক্ত রাঙানো নিশ্চুপ দেহ…
রক্তে রঞ্জিত রাজপথ
বাঙলা ভাষার জন্য ….
তাদের স্মরণে শহীদ মিনার
স্মৃতি রয়ে থাকবে ।
সবার হৃদয়ে বাঙলা ভাষার গান
আটোই ফাগুন বাঙলা মাসে
নিঃশেষ হলো তাজা প্রাণ !
ভুলিতে পারি কী ভাষার অবদান ।
আটোই ফাগুন
নীরব থেকে নীরবে পতিত
হাজারো কবির কলম
শহীদ মিনারে রক্তের মত লাল
ফুল গুলোর উপর হাত বু্লিয়ে যাচ্ছি
মনে পরে বাবার স্মৃতিচারণ গল্প
আটোই ফাগুন….
ভাইয়েরা যে ভাবে ভাষার জন্য
জীবন দিয়েছে
মনে পরে মায়ের লোহিত অশ্রুর
বুক ভাসানো আর্তনাদ…….
শহিদ মিনারে খুঁজে পাই
ভাষা শহিদদের গুলি বিদ্ধ দেহ
ফুল গুলো ফুল নয় যেন এক একটা তাজা প্রাণ
এখনো মনে পরে……
আটোই ফাগুন…….

guest
0 Comments
Newest
Oldest Most Voted