কবিতা স্বাধীন হল দেশ
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ২০২২
উৎসর্গ স্বাধীনতা
লিখার স্থান সিরাজগঞ্জ
সম্পৃক্ততা কবি যখন জন্ম নেয় তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়
কবিতার বিষয় স্বাধীনতা
Review This Poem

স্বাধীন হল দেশ নাম বাংলাদেশ
সেই ১৯৭১,সাল জন্ম হয়েছিল
আমার সিরাজগঞ্জ অদুরে
নান্দিনা কামালিয়া গ্রামে ।

চারদিকে ঐ বন্ধুকের গুলিতে
নিথর দেহ পরে রয়,
বোবা কান্নায় নিস্তপ্ত হয়ে যায় ।

মায়ের প্রসব বেদনায় কান্নায়
জর্জারিত আকাশ বাতাস প্লাবিত হয় ।

গ্রামে কেউ নেই শুধু
এক পাগলী মায়ের আর্তনাদে ছুটে যায় ।
সয্যে করতে পারে না আকাশ বাতাস
মাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে
জন্ম হলো আমার ।

প্রকৃতি আমার নাম রাখলো বাংলাদেশ
গ্রামে যখন দিল আগুন
ঐ পাগলি কি আর ঠিক রয়,

কিন্তু বাঁচতে ও পারিনি ঐ পাগলি
রাজাকার বাহিনীর অত্যাচারের

আমাকে ফেলে দিল
সেই এক জঙ্গলে ।

উপরে বসে আছে বিধাতা
তার নাম বলে
রক্ষা করিল এক সাধুবেটা
কুকুরের বেশ ধরে।

সন্তান হারা এক মাতার আর্তনাদে
ছুটে গেল ঐ দরবেশ বাবা
দিয়ে দিল আমায় তাকে।
স্বাধীন হল দেশ নাম হল বাংলাদেশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted