| কবিতা | দাবাদহ অতিষ্ঠ |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ১২/০৪/২০২৪ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | জীবনমুখী, বিরহ, রূপক |
দাবাদহ অতিষ্ঠ
ক্লান্ত সকল প্রাণী
নরকের এক টুকরো লাভা
বনাঞ্চল মরুভূমিতে সৃষ্টি
দাবাদহে অগ্নি বায়ু
তৃষ্ণায় এক মুঠো পানির অপেক্ষা!
মৃত্যুর মুখে প্রাণীকুলের ভয়ংকর কাল
যৌবন হারিয়ে ফেলছে উদ্ভিদ
ধু ধু…প্রান্তর
সূর্য নুয়ে বৃদ্ধার ন্যায়
ঝুলছে পড়া ব্যক্ত
মাথার উপরে দন্ডায়মান দাবাদহ
সূর্যের অবয়বদানে অন্তরঙ্গ অসহনিয় রুপ।