বলা হয়নি পুরুষের হৃদয় কতটা প্রসারিত
সেখানে কতই সুন্দর ফসলের চাষ হয় বারোমাস
শুধুই মরীচিকার পেছনে ছুটতে ছুটতে বিরহ
অন্ধকারের শ্রেয়সীর সাথে যুক্ত।

অলিন্দ যুদ্ধ চোখের পাতায়
কাটেনি বহু রাত উদাসীন ভাবনায়
শুধু তোমাকে না দেখার অসুখ
আমাকে নিঃসঙ্গ করে দেয় অবিরত।সম্পূর্ণ

কবিরা নিশ্চিতভাবেই জানে দৃশ্যমান প্রকৃতি
এবং আলোকচিত্রের অন্তরালে আরো অধিক
খোঁড়াতে হবে অস্তিত্বের শেকড়!
তবুও তাঁদের চোখেও আজ অশ্রু,
কলমে লেগে আছে অজস্র মৃত্যুর পদাবলী!সম্পূর্ণ

অমিতাভ সূর্যের রশ্মিরাগ নিষ্প্রভ নিভন্ত ;
একটি অজ্ঞেয় অদৃশ্য অশুভ চক্র ক্রমাগত,
ছুটে আসছে বিধান সভার দিকে ক্ষিপ্র বেগের আবর্তে,
দশানন রাক্ষসেন্দ্র রাবণের মতো বিধান সভা গ্রাসিতে।সম্পূর্ণ

প্রযুক্তির একাগ্রতা নেশায় মত্ত হয়ে যুগের আবর্তে,
ধীরে-ধীরে ঢলে পড়েছে সজীব-তেজস্বী প্রাণ তীব্র আসক্তিতে।

আমি দেখতে পাচ্ছি একটি প্রজন্মের অকাল সমাপ্তি!
এদের মস্তিষ্ক রন্ধ্র-বিবর করে চুষে নিচ্ছে বোধ শক্তি;
লুপ্ত করে দিচ্ছে তারুণ্যের তেজ-বুদ্ধি-মেধা-প্রতিভা,
এদের কারো-কারো চলন-ভঙ্গি রোবর্টের মতো কিংবা-
কেউ কেউ আজ হিতাহিত জ্ঞানশূন্য বুদ্ধি-প্রতিবন্ধী !
সম্পূর্ণ

কবি এঁকেছেন,- রাষ্ট্রের একটি ভয়ংকর ভীমদর্শন চিত্র!
মানচিত্রের চতুর্পাশে অনাগত দুর্ভিক্ষের ভয়দ ছাপ,
দেশের কতক জাতি আর প্রদেশের ধ্বংস বিধ্বস্ততার সাংকেতিক কিছু চিহ্ন;
আবহমান জনতার দুঃখ-ধূসর কোটি-কোটি মুখ!সম্পূর্ণ