কবিতা নীরব দুর্ভিক্ষ
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী দুপুর ২.০৮ মিনিট
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

দুর্ভিক্ষ যে আসছে নীরব
বড্ড সবাই চুপটি আজি—
গরিব মানুষ করুন দশায়
লড়াই তাদের জীবন বাজি।

ধনী করে পুকুর চুরি
গরিব পেটে লাথি মেরে—
দুর্নীতি আর কারসাজিতে
নীতি যাচ্ছে নিত্য হেরে।

চাটুকারি করছে যারা
দেশটা খাচ্ছে তারাই গিলে—
উচ্চ বিত্তের বিলাসিতা
নিম্ন মধ্য চমকায় পিলে।

চালের বাজার চাঙা বহুত
মৌসুম ভরা বাজার দরে—
মুরগী খাসি গরুর পালে
হাওয়া লাগছে বেজায় ধরে।

আলু পটল সবজি কসাই
তেলের বদল পানি ঢেলে—
রমজান মাসে বেগুন ভাজে
বাড়ায় দামটা সুযোগ পেলে।

বলতে পারো কেন ভারি
টিসিবির ওই পন্য গাড়ি—
কোটি টাকার পাচারকারী
দিচ্ছে বিদেশ ওইনা পাড়ি।

রাজার হাতে নাটাই ঘুড়ি
ইচ্ছে মত চলছে তারি—
স্বাধীন দেশের এই কি হলো
পরাধীনতারই জারি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted