| কবিতা | দুর্দৈব ইঙ্গিত |
| কবি | ইমামুল ইসলাম মুরাদ |
| সময় | ০১-০২-২০২২ খ্রিস্টাব্দ,রাত্রি। |
| লিখার স্থান | সিলেট, বাংলাদেশ। |
| কবিতার বিষয় | সমসাময়িক |
দুর্দৈব সিঁদুরে মেঘাবৃত বাংলার ভাগ্যাকাশ!
একটি অভূত অনাগত দুর্যোগের পূর্বাভাস ;
একটি অপ্রত্যাশিত প্রাতেঃ ভেসে ভেসে আসে-
স্নিগ্ধ বায়ুতে মগজ পুড়ার বিষাক্ত শ্বাসে,
শুনতে পাই কাকলি-হারা পাখির কণ্ঠজ্বলা আর্তনাদ।
দেখি অমিতাভ সূর্যের রশ্মিরাগ নিষ্প্রভ নিভন্ত ;
একটি অজ্ঞেয় অদৃশ্য অশুভ চক্র ক্রমাগত,
ছুটে আসছে বিধান সভার দিকে ক্ষিপ্র বেগের আবর্তে,
দশানন রাক্ষসেন্দ্র রাবণের মতো বিধান সভা গ্রাসিতে।