কবিতা নব গ্রহে যাত্রা
কবি ইমামুল ইসলাম মুরাদ
সময় ০৪-০৭-২০২২ খ্রিস্টাব্দ, সন্ধ্যা।
লিখার স্থান সিলেট, বাংলাদেশ।
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

এই নবজাগরণে আমিও জেগেছি আপন নেত্র খুলে,
আধুনিক আকাশে দিব্বি উড়ছি প্রযুক্তির ডানা মেলে।
উড়তে উড়তে পৌঁছে গেলাম বিশ্বের বিস্ময়কর আবিষ্কার
অ্যাপ গ্রহে। টিকটক-এফবি-ইন্সটা-স্ন্যাপ-পাবজী-ফ্রীফায়ার
প্রভূত একটি নক্ষত্রের মেলায়! দেখি, কি সুন্দর-শোভিত
মোহিনী রূপে চমকপ্রদভাবে বিকাশিত-
এবং তারুণ্যেরা আকর্ষিত হয়ে ক্ষিপ্র বেগে ছুটছে-
প্রজ্বলিত এই প্রহেলিকা অলীক নেবুলাপুঞ্জের পিছে।
প্রযুক্তির একাগ্রতা নেশায় মত্ত হয়ে যুগের আবর্তে,
ধীরে-ধীরে ঢলে পড়েছে সজীব-তেজস্বী প্রাণ তীব্র আসক্তিতে।

আমি দেখতে পাচ্ছি একটি প্রজন্মের অকাল সমাপ্তি!
এদের মস্তিষ্ক রন্ধ্র-বিবর করে চুষে নিচ্ছে বোধ শক্তি;
লুপ্ত করে দিচ্ছে তারুণ্যের তেজ-বুদ্ধি-মেধা-প্রতিভা,
এদের কারো-কারো চলন-ভঙ্গি রোবর্টের মতো কিংবা-
কেউ কেউ আজ হিতাহিত জ্ঞানশূন্য বুদ্ধি-প্রতিবন্ধী !

এরা ক্রমশই অপসারিত হচ্ছে সমাজ-রাষ্ট্র-শিল্প
সাহিত্য-
থেকে, ভুলে যাচ্ছে জীবনের মূলমন্ত্র আদি অর্থ।
এরা প্রযুক্তির আসক্তি আবেশে বিস্মৃত-
বাংলার ইতিহাস-ঐতিহ্য,মহিমান্বিত প্রাণ বিসর্জিত অর্জন-
বাংলার স্বাধীনতা এবং মানচিত্রের বর্ণ।

এই জ্ঞানঘাতী অ্যাপ গ্রহ একে-একে গ্রাস করছে বাংলার উদয়মান রবি,
এদেশের ভাগ্যাকাশে ফুটেছে আজ ভয়দ আঁধারের ধ্বংস ছবি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted