কবিতা ভালোবাসার দিন
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩ বিকাল ৪.৫১মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

হৃদয় দিয়ে হৃদয় পেতে
দিবস কি গো—-লাগে?
সুখে-দুখে থাকলে পুষ্প
ফুটে মনের—-বাগে।

ভালোবাসতে হৃদয় লাগে
অন্য কিছু —-নহে,
বিশ্বাস আর যে ভালোবাসা
দুটোই যেন—-রহে।

ভালোবাসাে প্রতিটি দিন
থাকতে চাও গো—- সুখে,
দিবস মাঝে ভালোবাসা
রয় যে শুধু —-মুখে।

আজকে তুমি ভালোবাসলে
কালকে যাবে—- ভুলে,
কিছু ভুলে নিজকে হারাও
হৃদয় চড়ে —-শূলে।

ভালোবাসার পুষ্প ফোটাও
নিত্য জীবন —-তরে,
সুখে-দুখে ভালোবাসা
নাইবা যেন —মরে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted