ভাত তুমি অভিশপ্ত, কারোর কাছে আশীর্বাদ
একটু সহজলভ্য হলে কি হতো তোমার ?

আমার চোখ ভারী হয়ে আসে,
মুঠোয় করে ভাত মুখে নিই, খেতে পারিনা
নোনতা হয়ে গেছে।
হয়তো চোখের স্রোতধারায়।
সম্পূর্ণ

বলা হয়নি পুরুষের হৃদয় কতটা প্রসারিত
সেখানে কতই সুন্দর ফসলের চাষ হয় বারোমাস
শুধুই মরীচিকার পেছনে ছুটতে ছুটতে বিরহ
অন্ধকারের শ্রেয়সীর সাথে যুক্ত।

অলিন্দ যুদ্ধ চোখের পাতায়
কাটেনি বহু রাত উদাসীন ভাবনায়
শুধু তোমাকে না দেখার অসুখ
আমাকে নিঃসঙ্গ করে দেয় অবিরত।সম্পূর্ণ

কবিরা নিশ্চিতভাবেই জানে দৃশ্যমান প্রকৃতি
এবং আলোকচিত্রের অন্তরালে আরো অধিক
খোঁড়াতে হবে অস্তিত্বের শেকড়!
তবুও তাঁদের চোখেও আজ অশ্রু,
কলমে লেগে আছে অজস্র মৃত্যুর পদাবলী!সম্পূর্ণ