কবিতা তোমার-আমার জিঘাংসা
কবি বিবেক সিং
সময় ৩১শে মার্চ,২০২৩
লিখার স্থান শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত
কবিতার বিষয় প্রতিবাদ, ভারতবর্ষ, মৃত্যু, রাজনৈতিক, রূপক, সমসাময়িক

আমি ওর রক্ত দেখে বমি করে ভাসালাম,
নাড়ি পাক দিয়ে বেড়িয়ে গেলো কিছুটা ঘৃণা।
জানিনা আমার রক্তের স্বাদে,
ওর মন ভরলো কিনা।
আমরা একে অপরের মাংস ছিঁড়ে আনছি।,
আর নিজেদের এবড়োখেবড়ো ক্ষত ঢাকছি।
যেন একে অপরের পরিপূরক,
আমরা জিঘাংসা শুষে মাথা ভরিয়ে রাখছি।
যা কিছু কালো অন্ধকার,আকন্ঠ গিলছি
যেন একে অপরের মাদক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted