| কবিতা | শালুক মন |
| কবি | বিবেক সিং |
| সময় | ৫ই এপ্রিল,২০২৩ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
| কবিতার বিষয় | অন্যান্য, রূপক, সমসাময়িক |
অনর্গল অধমে গমন
মন বল, কি আর এমন
পাবি এ অর্ঘ্যদানে ?
লিখবি কি বিধানে ?
তুই তো সেই শালুকফুল
ফুটে আছে যা প্রতিকূল
অনাদি এ জলাশয়ে
অনিশ্চিত আশ্রয়ে
তুলে নেবে কেউ খামখেয়ালে
ফেলে দেবে ফের অবহেলে
জীবন উদ্দেশ্যহীন হোলে
মজে যা ওই মজা জলে