কবিতা শিক্ষক সমাজ
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক

রাজপথে আজ নামতে দেখি
যখন মোদের শিক্ষক---জাতি,
সেই দেশেতে কিভাবে যে
জ্বলে বলো জ্ঞানের ---বাতি।
➖>
সবকিছুর'ই দাম বেড়েছে
বাড়ল নাহি বেতন---খানি,
দীর্ঘশ্বাসে আজকে উড়ে
স্বাধীন কেতন কষ্টের--- ঘানি
➖>
ন্যায়ের প্রতীক শিক্ষক সমাজ
চুপটি করে কত---রবে?
এইনা পেশার মান বাঁচাতে
প্রতিবাদী হওনা---সবে।
➖>
লজ্জা আজি কোথায় রাখি
দালাল জোরে দেশটা---চলে,
উন্নয়নের চেরাগ জ্বলে
স্বাধীনতা তাই কি---বলে?
➖>
তরুণ তুর্কী নাইবা ধরবে
এইনা জাতির হালটা ---খানি,
সময় থাকতে দেশটা গড়ো
বাল্যশিক্ষা সঠিক ---জানি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments