কবিতা কবিগুরুর প্রতি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৮ মে, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

সিংহ যুগল চুপটি খাড়া
সদর দোরের ঘাড়ে,
ঘামছে ক’টা হরতকী নিম
নিঝুম বাগের আড়ে।

স্বচ্ছ ঘাটের সবুজ জলে
দেখে পাখির হাসি,
পত্র ফেলে আম বহেড়া
দুলছে পাশাপাশি।

গুরু তোমায় দেখতে এলাম
সয়ে রোদের জ্বালা,
মঞ্চ দালান সব তো আছে
কোথায় কথার মালা?

আজ যদি যাই কাব্য বিনে
রিক্ত হাতে ফিরে,
ফের কি খোঁজে আসবো ভাবো
নাগর নদীর তীরে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted