তবুও তারা যুদ্ধ করে
ছাপছাপ রক্তফোঁটায় ভেসে ওঠা শিশুর শেষ হাসি
লেপ্টে থাকে ক্যাকটাসের মতোন নবজননীর কোলে।
মুক্তিকামী কবির সেই কবিতা খুঁজতে থাকে
সেই কবিকে ভেঙে পড়া দালানের দু’ফুট নিচে।
তবুও তারা যুদ্ধে যাবে,স্বাধীন হবে বলে।
তবুও তারা যুদ্ধ করে,গম্বুজ রক্ষার স্বার্থে।সম্পূর্ণ