কবিতা “ক্ষমতার কালো অধ্যায় “
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ১০/১২/২০২৩
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় অন্যান্য, যুদ্ধ, রাজনৈতিক, রূপক, সমসাময়িক, স্বাধীনতা
Review This Poem

রাষ্ট্রের ক্ষমতার অর্পিত দায়িত্ব
যাই হোক না কেনো।

যদি ক্ষমতার সীমাহীন তান্ডব
জনগনের গনতন্ত্রের অধিকার
নিঃশেষ করে।
স্বাধীনতার অধিকার ছিনিয়ে নেয় ।

সেই ক্ষমতার শাসন
ইতিহাসের কালো অধ্যায়ের স্বাক্ষী।

সীমাহীন সাগরে
ডেউয়ের হঠাৎ থেমে যাওয়া
সেই সময় হয়তো-বা
রাজত্বকে ধরে রাখা অসম্ভব।

জণগণ জাগ্রত হলে
ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আবার, শুরু হবে গনতন্ত্রের যুদ্ধ।
শুরু হবে ভোট যুদ্ধ
শুরু হবে বেঁচে থাকার যুদ্ধ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted