| কবিতা | সহবাসের সহমরণ |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | মাধবীলতা কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বর্তমান সমাজ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বিরহ, মৃত্যু, স্বাধীনতা |
“***সহবাসের সহমরণ***
©আজিজুল হক
@followers
জীবন কে জিজ্ঞেস করলাম ,
কেন এত কষ্ট দাও?
সে বলল ,ভালোবাসি।
মরণের কাছে জানতে চাইলাম
তুমি কেন এত কাছে ডাক বারবার?
সেও বলল, ভালোবাসি!
দুঃখ কে জিজ্ঞেস করলাম,
কেন আমাকে এত আঁকড়ে ধর?
সেও বলল , আমিই যে দিগন্ত বিহীন বিশ্বাসের নিত্য সঙ্গী,
কখনই তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনা একাকী,
আমৃত্যু আমি তোমায় ভালোবেসে আগলে রাখি!
আমায় ভালোবাসতে শেখ, দেখবে শত অন্যায়ের পথে পা বাড়ানো থেকে তোমাকে বারবার আমি কেমন করে সতর্ক করি।
সুখ কে জিজ্ঞেস করলাম,
কেন তুমি এত অধরা থেকে যাও আমার কাছে?
কেন আমায় তুমি আগলে রাখতে চাও না?
আমি যতবার তোমার পিছু ছুটি,
ততবার ততোধিক দূরত্ব কেন তুমি বাড়াও?
মুখে একরাশ স্মিত হাসি নিয়ে সে বলল,
আমি তো ভালোবাসতে পারিনি সে ভাবে কাউকে কোনোদিন,
আমি আসলে মরীচিকার মত,
দিক শুন্য দিশাহীন পাখির মতো উড়ে বেড়াই মহাশূন্য ব্যাপী!
কখনও সাক্ষাৎ হলেও আমি সখ্যতা গড়তে জানি না,
আমি মোহময়ী, কাম,ক্রোধ,লালসার দিশারী,
আমায় ভালোবেসে কেউ কখনোও সুখ পায়নি,
আকাঙ্খা বেড়েছে শুধু,
আত্মম্ভরিতায় পতন হয়েছে অন্তর্নিহিত ভালোবাসার।
সেই থেকে আমি নিজেই অন্তহীন ভাবে প্রেম খুঁজে বেড়াই,
আজ আমি অস্তিত্বহীন ক্ষণিকের অতিথি।
মাথার উপরে বসবাস চিল – শকুনের,
পাহাড় কেটে প্রেমের বসতি গড়বার নিরন্তর প্রয়াস,
আসলে মৃত্যুর কাছাকাছি যাওয়ার নিত্য প্রয়াস
আমাকে ভালবাসার কাছে পৌঁছে দেয়,
আমি আকন্ঠ সুরাপানে দুঃখ ও মৃত্যু কে বুকে জড়িয়ে গভীর সুখ নিদ্রায় নিত্য স্বপ্ন দেখি,
জান্নাতী হুর আর স্বর্গের অপ্সরারা গোলাপ আর জবার বুকি নিয়ে আমায় স্বাগত জানাবার জন্য তখন দুঃখের দুয়ারে দাঁড়িয়ে।
© আজিজুল হক