কবিতা ভাঙা পুলের ভাগ্য
কবি রামানন্দ দাস
সময় ২৫.১১.২০২৩
উৎসর্গ সমাজকে
লিখার স্থান পশ্চিমবঙ্গ, তমলুক, পূর্ব মেদিনীপুর
সম্পৃক্ততা মানুষ
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রতিবাদ, মৃত্যু, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা

ভাঙা পুলের উপর আমরা প্রতিদিন -
আতঙ্কের জীবন হাতে যাওয়া আসা করি।
পঞ্চায়েতে গ্রামবাসীর ভয়ঙ্কর মৃত্যুর অভিযোগ জমা দিলে, প্রধান সুর নরম করে আশ্বাসের উক্তি শোনায় -
পাঁচ বছর পর, আবার যদি বিপুল ভোটে জেতান আমায়! এই পদে শপথ নিই! আপনাদের উল্লেখিত দাবি প্রথম পূরন করব।

মড়ার খাটে, বারবার পেট ভরে শুধু মিথ্যা প্রতিশ্রুতি পাই বাঁচার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted