কবিতা সে কিন্তু আমি নই
কবি সমুদ্র দাস
লিখার স্থান Dhaka
Review This Poem

আজ লাগছে না ভালো, নাকি আমার শূন্যবাসা
কোন বারিধারা ভাসিয়ে নিল, আমার ভালোবাসা
সেও কি আমার মতো তোমার খুশিতে ফোটে?
তোমার বেদনায় আগলে কি রাখে?
সেও কি আমার মতো বদ্ধ পাগল কবি?
তোমার জন্য সেও কি লিখেছে পদ্যের সারি?
আমি জানি, হয়তো সে আমার চেয়ে উত্তম
তবে মনে রেখো হে প্রিয়া
সে কিন্তু আমি নই
আমি তো উচ্ছৃঙ্খল কবি
কি বা দিতে পারি
দিয়েছে শুধু আমার কবিতার উপমা
তাই দিয়ে কি তোমায় বাঁধা যায়, তোমায় হে নিরুপমা
তুমি কি চাও রবিকে?
যা উজ্জ্বল করবে তোমারে অপরূপ ঝলকে
তবে মনে রেখো হে প্রিয়া
আমি নই অরুণ আলো
তব আমার ভালোবাসা ঐ অরুণ আলোকেও ম্লান করবে,
শুধু তুমি দেখো নাই, বোঝো নাই
হয়তো তুমি পাবে সুখের নদী।
তাও মনে রেখো হে প্রিয়া
সে আমি নই, সে অন্য কেউ

guest
0 Comments
Newest
Oldest Most Voted