কবিতা সন্ধ্যা মেয়ে
কবি ইমদাদ শাহ্
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম
Review This Poem

ওগো সন্ধ্যা মেয়ে শুনেছ কি
এমন দুখের কথা
চোখে হেরি ঝরা পালক
আর তোমার সরলতা

মুখটি তোমার চুপটি করে
রাগ করেছ কুলবনে
তখন আমি সাজিয়ে নিলাম
আকাশ আমার ফুল বনে

একটি মাত্র তারা ফুল
ফুটল তখন ফুল হয়ে
সেই তারার চোখে চেয়ে
গেলাম আমি খুন হয়ে

দেখনি তুমি অমন আকাশ
তার সাথে মোর বনিবনা
চপল চোখে মিটিমিটি
বুঝে যে প্রেম ক জনা

শিশির ঝরে চোখের পরে
হৃদয় আকাশ খোলা
নিত্য এসে গোপনে
প্রেমের বাতাস দেয় দোলা

তুমি বলেছিলে একটি সন্ধ্যা
সাজাবে আমার জন্যে
তখন আমি শৈল গিড়ি সন্ধ্যামনি
পাহাড় চূড়া খুঁজেছি হয়ে হন্যে

এনেছি তোমার জন্য রূপালী ফল
সুগন্ধি রুমাল অরুণ সুর্মা কাজল
জলে তোমার মুখটি দেখে
ছূয়েছি তোমার আঁচল

ধপাস করে পড়লাম সেথা
কখন যেন থ-বনে
উঠে দেখি আমি তখন
নিশি গোরের স্বপনে

বলেছিলে আসবে তুমি
সন্ধ্যা রাতের বুক চিরে
আমার বুকে বুক রেখে
ঘুমিয়ে পড়বে খুব ধীরে

আমি ছূয়ে দিব তোমার ললাট
পলাট অর্ধবিনস্ত চুল বেনুনি
এমন মধুর কথা শুনাব তোমায়
যা কভু তুমি আগে শুননি

আলতা মাখা পায়ে
দেদুদ দুদুল গায়
ওই সন্ধ্যা মেয়ে চুপটি করে
ডেকে ডেকে কোথায় যেন যায়

স্বর্ন রাঙা রেশম শাড়ি
হাতে তার রেশমি চুড়ি
কেড়ে নিল আমার আকাশ
করেছে সে মোর মন চুরি

আহা এমন সোনার অঙ্গ তাহার
ঝরছে যেন ফুল বনে
কেশের গোছায় রক্ত জবা
পড়ছে তাকে খুব মনে

মুখরিত তার কথার ঝলক
আর মুকলিত ফুল
এমন সোনার অঙ্গ তাহার
দুলছে কানের দুল

দীঘল দীঘল চোখ তার
চোখে গভীর রাত
রাঙা ঠোঁটে হাসির ঝিলিক
মোর হৃদয় কুপোকাত

guest
0 Comments
Newest
Oldest Most Voted