কবিতা স্বাধীনতা
কবি আবু জাফর মহিউদ্দীন
সময় ১১.০৪,রাত
উৎসর্গ বাবা
লিখার স্থান কেরানীগঞ্জ, ঢাকা
সম্পৃক্ততা বাংলাদেশের স্বাধীনতা
কবিতার বিষয় বাংলাদেশ, স্বাধীনতা
Review This Poem

স্বাধীনতা এক শব্দ
এক রক্ত স্নায়ু যুদ্ধ,
মুক্ত স্বাধীন বন্ধনহীন
স্বদেশ গড়ার দিপ্ত।

স্বাধীনতা এক মাতৃ গৌরব
বিশ্বের বুকে হসি,
আত্ম-সম্মান শৌর্যে-বির্যে
শীর তোল ধর মসি।

স্বাধীনতা এক সম্ভ্রম
লাল সবুজের নিশান,
আত্মবোধ শক্তি রণে
মহিয়ান গরিয়ান।

স্বাধীনতা এক গর্ব
শত শহিদের প্রতিচ্ছবি,
তাদের গড়া বাংলাদেশ
সেলুট জানায় কবি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted