কবিতা স্বামী বিবেকানন্দ
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রকৃতি
সময় ২০২১
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, ভারতবর্ষ, স্বাধীনতা
Review This Poem

স্বামী বিবেকানন্দ
***********
সুজিত কুমার ভৌমিক

আঠারোশো তেষট্টির,
বারোই জানুয়ারী মহান।
ভারতমাতা প্রসব করল
এক বীর সন্তান।।

কেউ ডাকল বিলে বিলে,
কেউ ডাকল নরেন।
রামকৃষ্ণ বুঝতে পারল,
এ দীপ্তীপ্রভা দীপ্তেন।।

আস্তে আস্তে হয়ে উঠল,
এক যুবক বীর।
ভারতমাতার গরিমা বাড়ল,
করল উচ্চ শীর।।

কন্যাকুমারীর পবিত্র তটে,
কঠিন তপস্যায় বসে।
বিশ্বকে জানান দিল,
বীর সন্ন্যাসী বেশে।।

মহাধর্ম সম্মেলনে,
কাঁপিয়ে দিল বিশ্ব।
এক সন্ন্যাসী এত বীর!
হয়ে রামকৃষ্ণ শিষ্য।।

দীপ্তকন্ঠে ঘোষণা করল,
-“জীবে প্রেম-ই মহান।
জীবের মধ্যে লুকিয়ে আছে,
আগামী সজীব প্রান।।

এখন যেন ভারত কেমন,
হারিয়ে যাচ্ছে শেষে।
ওগো সন্ন্যাসী আবার এসো,
মানব শিশু বেশে।।

প্রতিদিনই খুনোখুনি,
নিয়ত চলছে ভারতে।
কেউ নেই পথ দেখাবে,
সঠিক রাস্তায় চলতে।।

হিংসা ক্লেশ মারামারিতে,
হারিয়ে মানব দীক্ষা।
তুমি কী আর আসবে না?
দেবে না মোদের শিক্ষা?

guest
0 Comments
Newest
Oldest Most Voted