কবিতা অরাজনৈতিক চুম্বন
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, মৃত্যু, রাজনৈতিক, স্বাধীনতা

** অরাজনৈতিক চুম্বন**
©আজিজুল হক

যারা ইতিমধ্যেই চুম্বনের অপরাধে মৃত্যুবরণ করেছে,
তাদের নিরাপত্তা বিধানে সমস্ত রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ।
চুম্বনরত যুবতীর হৃদয়ে জন্ম নেয়া অনাগত শিশুটি জান্নাতের একপ্রান্তে ভিক্ষের ঝুলি নিয়ে বসে,
ধর্ষিতা মেয়েটির বুকের খাঁজে নিশ্চিন্ত মনে বাস করছে ইসরায়েলি সেনাদের বেয়নেট!
সেই বেয়নেটের মুখে দাঁড়িয়ে জান্নাতের ভিক্ষেরত শিশুটি যেন প্যালেইস্তানিয় কোন এক পথকবি।
পৃথিবীর আবর্তন এখানে নিষিদ্ধ,
কবর জুড়ে অসম যুদ্ধের কাঁটাতারের বেড়ায় কবর থেকে মৃতদেহের চোখ গুলো উপরে ফেলা হচ্ছে অনবরত।
তাঁদের রক্তারক্ত চোখের অশ্রু তে সেজে উঠছে খোশবাগের কোন এক অনাগত ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়ে থাকা অনাগত শিশুর ভবিষ্যত!
তারপর ভিক্ষপাত্র হাতে দাঁড়িয়ে থাকা অনাগত শিশুর হাতে উঠে আসবে বেয়নেট।
জান্নাতের ময়দানে চুম্বনের অপরাধে মৃতদেহ গুলো জেগে উঠবে,
কোন এক পথকবির কন্ঠে ধ্বনিত হবে মুক্তি যুদ্ধের ইতিহাস,
কাঁটাতারের বেড়া ভেদ করে উজ্জীবিত হবে
অনাগত শিশুর চুম্বনের অধিকার,
রাজনৈতিক কর্মসূচি গুলো নিষিদ্ধ হবে আবার..
ইশা,মুসা ,হযরত আর কানাইয়ার দ্বৈরথে অনাগত শিশুর জন্ম হবে ,
পৃথিবীর কাঁটাতার বেড়া গুলো উন্মুক্ত হতে থাক ততক্ষণে,
আমরা গভীর চুম্বনে লিপ্ত হই।
©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments