মানুষ হয়েও কেন বনের হিংস্র পশুর মতো আচরণ করো, ধর্মে ধর্মে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে কিসম্পূর্ণ

এইবার জেগে উঠুক প্যালেস্টাইন, পবিত্র সত্ত্বার
ঝরো হাওয়ায় লণ্ডভণ্ড হোক সীমারের রাজত্ব।
শহীদের রক্ত আমাদের-ই চেতনার রঙ,
কফিনে ঢাকা ওদের মুখ উজ্জ্বল, প্রদীপ্ত পৃথিবীব মুক্তির নিরব শ্লোগান!সম্পূর্ণ

কত পথ মৃত
জড়তা চোখের ভাষা
ইচ্ছার বিরুদ্ধে শুকিয়ে গেছে রক্তের স্রোত
ঝিনুকের ভিতর মুক্তা থাকে মনের ভিতর প্রেম।
ব্যর্থ গ্রহদের গতির বিষণ্ণতা শুঁয়োপোকা চক্র।
পবিত্র হৃদয়ে রিক্ততা পদচিহ্ন তিক্ত স্বাদ।
সমস্ত বৃথা জিজ্ঞাসা কাঁচের টুকরোর মতো ভেঙে যায়
বিলীন হয়ে স্বপ্নের ভদ্রতা।সম্পূর্ণ

আগুন এসে পুড়িয়ে দেয় নীরব রাত্রির আকাশভরা তারাসব
যেমন রাজ্য পোড়ে দেশ পোড়ে শাসকদের ব্যভিচারে – তেমন।
চোখের নিমেষে কত স্বপ্ন মিথ্যা হয়
অজস্র মৃত শহীদ মিনারে মিথ্যার মালা দেওয়া হয় জনসমদ্রে…
হয়তো তেমন অপূর্ণ কিন্তু পূর্ণ
জীবিত কিংবা মৃত হতে পারতো
আমাদের সমস্ত অজানা -অচেনা পথচলা।।
সম্পূর্ণ

অবরুদ্ধ হৃদয়ের বিষ বাষ্পে ঈশ্বরহীন চেতনা
উদ্ভিদজাতি নিখোঁজ উপবাসনা
সমুদ্রের স্রোতে নির্দয় বালিকা কাঁদে।
মৃত চাঁদের বীজ বুনে বিশ্বাস ভাঙে
নির্জীবের উপাসনা ব্যর্থ বিরোধ
শূন্য রঙে ভাঙে কত প্রজাপতির ডানা।

সূচনাতে মরে যায় কত অধ্যায়ের পাতা
পিঁপড়ের দল ছন্নছাড়া হয়ে সমুদ্র স্নানে যায়
সমস্ত ভেদাভেদ জাতির চোখে মিশিয়ে দিয়ে
জ্ঞান হয় ভয়শূন্যে ভেদাভেদ নিরীহ।

সম্পূর্ণ