কবিতা গাজা
কবি হিয়া রাজা
সময় November 2023
লিখার স্থান dubai
সম্পৃক্ততা গাজা যুদ্ধ
কবিতার বিষয় প্রতিবাদ
5/5 - (2 votes)

পশ্চিমে মেঘ আঁধার হলো মরলো মানুষ মানুষ –
বারুদ ফাটলে সস্তা মেয়ে, সস্তা বাবা গানুষ !
একটা মারলে পঁচিশটা ফ্রি, জলের দরে মানুষ –
খিদের চেয়ে শিশু সস্তা, সস্তা প্রাণের ফানুস !
তুমিও খাও আমিও খাই খাবেন চাচা মশাই
ঝোল টানতে ইয়ার বন্ধু সবকে পাশে বসাই !

কে কার মেসো, কেউ জানেনা – একলা মাঠের পারে
সেই শিশুটি খাটিয়া চোর – শুকনো মুখে মরে -!
কোন সীমান্তে কার কি মন্ত্রে কেমন মুক্তি ওরে –
অনন্ত পাপ -তোর অভিশাপ – কি বিষ বিশ্ব ভরে !

guest
0 Comments
Newest
Oldest Most Voted