নেক যন্ত্রনা পুড়ে – সুখের কাঁটার ঘন জ্বালে – জমে খালি দুই ফোঁটা স্মৃতি,
বোধহয় কবিতা হয়, বোধহয় – সে কথা সে বলেনি কখনো –
যুথবদ্ধ ভাঙা পয়ারের দল, মৌন, মাগরিবের সময় তো হয়নি তখনও !সম্পূর্ণ

এতো বলি শুনিস না যে, কবিতা অনেক হলো
দিনে দিন নাহয় স্বাধীন, এবারে তো সন্ধ্যে হলো !
যা বলি তাই তো হবে, যা কই তাই তো ক’বি !
রাত হলে আমিই তো বাপ, বাপের বাপ আমিই কবি !সম্পূর্ণ

ঈশ্বর নামের একজন অতি বৃদ্ধ কবিকে প্রধান ষড়যন্তকারী চিহ্নিত করে,
সমস্ত কেজো মানুষকে অকেজো,ভাবুক, স্বপ্নবাজ এবং সৃষ্টিশীল করার অপরাধে –
অনিশ্চিতকালীন নির্বাসনে পাঠানো হয়েছে গভীর রাতেই সম্পূর্ণ

ছোঁও, ছুঁয়ে দাও আমার এ বুক,
শান্ত করো, সারাও এ উন্মাদের ছোটার অসুখ !
ছুঁয়ে দাও, ওই হাতে, পরাস্ত বিপন্ন নাবিক-
হারালে হারাক যত দিকভ্রষ্ট চেনবার দিক ! সম্পূর্ণ

– ওরা ওর নাম সমস্ত জায়গা থেকে মুছে দিতে চেয়েছিল,
তাই বৃষ্টিধারা বর্শার ফলকের মতো, মাঠে ঘাটে প্রান্তরে
সশব্দে আছড়ে পড়ে লিখছে ওর নাম, যেন লক্ষ মানুষের নির্ঘোষ !সম্পূর্ণ

মহীন একি ! ঘোড়া যে সব, কখন মরে কাঠ !
কেমন করে, কে খেল এই সোনা দেশের সোনার রাজ্যপাট !
ওহো ! মহীন তোমার ঘোড়াগুলি —
এখন যে সব অচল, সব নকল !
মহীন তোমার ঘোড়াগুলি কাঠের !
কেমন করে ভাঙবো আমি ভয়ের কেল্লা –
কেমন করে পার হবো এই মারের সাগর, তেপান্তরের মাঠে ?
সম্পূর্ণ