কবিতা অবাধ্য কবিদের জন্যে !
কবি হিয়া রাজা
সময় November 2023
উৎসর্গ প্রভুকে
লিখার স্থান dubai
সম্পৃক্ততা অসীম ক্ষমতাধর রাজনৈতিক প্রভুর কবিতার বইএর পুরস্কার প্রাপ্তি এবং কতিপয় চামচে বুদ্ধিজীবের (জীবী নয় কিন্তু) নিলর্জ্জ চাটুকারীতা !
কবিতার বিষয় জীবনমুখী

তোদের এই কাব্যকথা, তোদের ওই ঝিল মিলামিল
ব্যাঙেরই সর্দি হলো, আকাশে দে দিয়ে খিল !
আঁতলেমি, বিটলেমি আর কবির এক সাল তামামি,
চালুনি ছুঁচকে দ্যাখে, তোমাকে দেখি আমি !

তোদের ওই প্রেমের ভাদর, আমাদের এড্রেনালিন
আমাদের নোংরা চাদর, দু ফোঁটা এসেন্স তো দিন !
নাগরিক সভ্য হলে, দু চারটে মালা বদল
কবির এই ঝুল পাজামা, বোকা বাক্সে নাচন কোঁদল !

তোর তো কলমে দোষ, চোদ্দ পুরুষে চোর !
কেউকেটা করিস যে ফোঁস, বাপ্ বল জলদি কে তোর
ক্ষমতার অলিন্দে রোজ, পায়চারি, ক্ষ্যামতা ভারী !
বাড়াবাড়ি করিস যদি খ্যামটাও নাচাতে পারি !

পোষা হয়ে থাকবি যদি, মুখে দেব তিলের নাড়ু,
কপচাবি আমার বুলি, ধুতে দেব ভর্তি গাড়ু !
ফরফর উড়বি যদি, কাটবো দুখান ডানা,
যদি দেখি বেগড়ে বাঁই, ভরে দেব সীসের দানা !

এতো বলি শুনিস না যে, কবিতা অনেক হলো
দিনে দিন নাহয় স্বাধীন, এবারে তো সন্ধ্যে হলো !
যা বলি তাই তো হবে, যা কই তাই তো ক'বি !
রাত হলে আমিই তো বাপ, বাপের বাপ আমিই কবি !

guest
0 Comments
Newest
Oldest Most Voted