কবিতা আজকের পাঠ
কবি হিয়া রাজা
সময় November 2023
লিখার স্থান dubai
কবিতার বিষয় সমসাময়িক

এস এস বস সবে, আজকের পাঠ হবে,
ব্যাপক ফাটিয়ে গলা চেল্লাও মোচ্ছবে
পাঠ হবে ঘাট হবে পথে পথঘাট হবে
বলদের বাঁট হবে, গরীবেও দুদু খাবে
খুব ঠাঁটবাট হবে, স্বর্ণের ঘাট হবে
নাটমন্দির হবে, বন্দিরা গান গাবে
ঘোড়দৌড়, চাঁট আর সব লাটঘাট হবে
ডট বেশী ডট কম মিশে মাঠঘাট হবে !

মহা ঠাঁটবাটে চোরে জোচ্চোরে সাঁট হবে
দিনে দুপহরে চুরি আইনত আর্ট কবে
পরের টাকায় রোজ ধার করে ঘি খাবে
বিবেক শিকেয় তুলে যাকে পাবে দুয়ে নেবে -
হাড় খাবে মাস খাবে খুনটুকু চুষে নেবে
যদি দেখ বেগতিক কিছু কিছু ভাগ দেবে
আইনের কানাগলি শরবত গুলে খাবে
চোরে কোতোয়ালে ভাইভাই ভাব হবে
কেউ গলা তুললেই ধরে বেঁধে চাবকাবে
গোলেমালে তল্লাট ফাইনাল পূজাপাঠ -
কঠিন দেখলে ঠাইঁ ছেড়ে সটকান দেবে !

মোটমাট হাতে হাত আপামর লুঠপাট
আটঘাট বেঁধে কাজ উন্নতি আলবাত
ঠাঁটবাটে লাজ পাবে যত বড় বড়লাট
যত বড় জালিয়াত তত বড় সম্ৰাট !

এস বস শুরু হোক উন্নতি মহাশ্লোক
ডট ডটে কম বেশী মেগা চুরি লুঠপাঠ !

guest
0 Comments
Newest
Oldest Most Voted