কবিতা এটা গুরুকূল
কবি হিয়া রাজা
সময় 12 December 2023
লিখার স্থান Dubai
কবিতার বিষয় জীবনমুখী

দিন দরিদ্র, তা বলে শালা রাতও দরিদ্র হবে, এমন কথা দিয়ে আসিনি !
দু পায়ের মধ্যে শিক্ষা দীক্ষা হামাগুড়ি দেয় আর
অতি কষ্টে হাসিমুখে আড়াইয়ের ঘরের নামতা পড়ে,
বলে হাসছ কেন খোকা ?
কোন শালা বলে - এটা নাট্যশালা, এটা গুরুকূল !
গুরু কূলে দেখ কেমন কুলুকুলু বান !
বল খোকা, এখন তাহলে বেতের ঝাড়ে কয়টি গুরুমশাই হাসে ?
এইবেলা চুপিচুপি বলে ফেল, তুমি হাসছো কেন গুরু !

guest
0 Comments
Newest
Oldest Most Voted