বাংলা কবিতা, নিমন্ত্রণ কবিতা, কবি ইবনে শামস | কবিতা অঞ্চল
কবিতা নিমন্ত্রণ
কবি ইবনে শামস
কাব্যগ্রন্থ অপ্রকাশিত
সময় জুলাই,২০১৭
উৎসর্গ স্বর্গ
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় বিরহ
4.4/5 - (3 votes)

মেকআপ আবিষ্কার হওয়ারো বহু আগে রমনীরা শিখেছিলো মুখোশ পরিধানের যাবতীয় কলা-কৌশল।

মেকআপ তাদের মুখোশের স্মারক শুধু মাত্র।

আমি তা পছন্দ করিনা,
তোমাদের পাওডারাবৃত চেহারা, গাড় লিপস্টিক
আর আর যা কিছু তোমরা পরিপূরক হিশেবে
মাখো।

আমার পছন্দ, তোমাদের আদীম সুরত।

আমার কাছে আসার আগে যাবতীয় ফেতনা ধুয়ে এসো হে ধ্রুপদী, আমি তখনই শুধু তোমাকে
জানাতে পারবো অন্তস্তল থেকে আহলান, সাহলান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted