বাংলা কবিতা, বিপ্লব কবিতা, কবি ইবনে শামস | কবিতা অঞ্চল
কবিতা বিপ্লব
কবি ইবনে শামস
কাব্যগ্রন্থ স্বর্গের গালিচায় আগুন
Review This Poem

স্বর্গের পথ ভুলে যাত্রাবিন্দুতে ফিরে এসে স্থিরতায়
বুদ্ হয়ে আছে কাকতাড়ুয়া জন্মলগ্নেই। 
তার কানে কানে ফুঁকে দিচ্ছে অনাদিকাল থেকে ঈশ্বরের 
ব্যক্তিগত স্পিকার- 

‘জন্ম যাত্রার সূচনা নয়,
মৃত্যু তৈয়ার করে দিবে অবিনশ্বর পথ।’

পথ ভুলে তুমি বসে আছ
আকাশ ভুলে গেছে কান্না। 
তোমার চোখে জল
চুলের মাথায় উড়ে অমরত্ব।

আমি শুনেছি বিপ্লব ডুবে গেছে হাঁটুজলে
ফেস্টুন মুখে ছুটেছে আগুনের দল
আমার রক্তে খেলা করে অনাদিকাল
অন্ধকার হতে উৎসারিত আলোর আন্দোলন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted