কবিতা ভাগ্যিস তোমার নাম বৃষ্টি
কবি অনিরুদ্ধ রনি
কাব্যগ্রন্থ চুম্বনের উত্তাপ
সময় জানুয়ারি, 2024, সন্ধ্যা
লিখার স্থান বাংলামোটর, ঢাকা
সম্পৃক্ততা প্রেম, ভালোবাসা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ

জানালার কাচ বেয়ে ঝড়ে পড়ছো তুমি
আমি স্পর্শ করলাম__
হাত ভিজে গেলো জলে;
এ-কি তুমি কাঁদছো?
বৃষ্টি! তুমি কি ছাঁদ বাগানে আসো?
আমি পামপি রেস্তোরাঁর জানালা খুলে বসি,
সাত তলার ছাঁদে তুমি আর ঝরো না!
ছাঁদ বাগানে তুমি ফুল হলেও হতে পারতে;
অথচ, তুমি ঝরে যাও__
স্বভাব' তোমার নামের মতোই - বৃষ্টি
ঝরে যাওয়া যার ধর্ম!
তুমি আসমান থেকে উড়ে এসে ঝরে পরো
বৃষ্টি __
আমি তো তোমার কাছে মাটির মতোই!
মাটির মানুষ;
তুমি সহস্রবার আসমান থেকে ঝরে পরলেও
শেষ অব্দি মাটিতেই মিশতে হবে!
এটা আমার আত্মবিশ্বাস।
আমি বৃষ্টির জলে হাত বুলিয়ে বুঝেছি
তুমি কাঁদছো__
এখন ধীরে ধীরে শুঁকিয়ে যাচ্ছে জানালার কাচ
তুমি নিরুদ্দেশ হয়ে গেলেও
অন্ততঃ মাঝে তোমার দুঃখ ছুঁয়ে দেখতে পারি
এর চেয়ে বড় পাওয়া বোধহয় আর নেই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted