| কবিতা | তোমার চোখে কাজল হবো |
| কবি | অনিরুদ্ধ রনি |
| কাব্যগ্রন্থ | স্বদেশ শৈলী প্রকাশনী থেকে প্রকাশিত চুম্বনের উত্তাপ |
| সময় | ফেব্রুয়ারী, ২০২৩, রাত |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ |
তোমার চোখের কাঁজল হবো।
কালি নয়; দুঃখ-রাতের অন্ধকারে
চোখের নিচে মায়া হয়ে,
অশ্রু তোমার শুষে নেব ।
ভিঁজিয়ে দেবো শিশির হয়ে জোঁসনা গলা রাতের মতো,
সুখ-সমুদ্রে ভাসিয়ে যাবো, দুঃখ ধুয়ে অবিরত ।
বাঁধনহারা চুলের বেণী বাতাস হয়ে উড়িয়ে যাবো
তোমার-- আনমনা সব বেখেয়ালী গান গুলোর লাইন হবো l
শুধু একটুখানি আর্জি আমার
তুমি কি আমার "গান" হবে ?
রাত জাগা সব চরণ গুলোয় ঘুমের চাদর বুলিয়ে দেবে?
একাকিত্বের আগল ভেঙ্গে অন্ত্যমিলের পর্ব হবে?
এলোমেলো শব্দগুলোয় তোমার ও হাত লকলকিয়ে
একটু খানি দরদ দিয়ে তুমি কি গো দেবে ছুয়ে?