| কবিতা | এখানে মেঘ এসে থেমে যায় |
| কবি | অনিরুদ্ধ রনি |
| কাব্যগ্রন্থ | চুম্বনের উত্তাপ |
| সময় | জানুয়ারি, 2024, সন্ধ্যা |
| লিখার স্থান | বাংলামোটর, ঢাকা |
| সম্পৃক্ততা | প্রেম, ভালোবাসা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ |
এখানে মেঘ এসে থেমে যায়
রাত্রি নামে চারিপাশে
তুমি হয়ে উঠো মেঘফুল...
আমার ভীষন আকাশ হওয়ার সখ
কিন্তু আকাশ হওয়ার মতো সাধ্য কি আর সবার থাকে
আমি যদি আকাশ হতাম--
তোমায় ভাসাতাম সাদা পায়রা
তুমি মুক্ত আকাশে উড়ে বেড়াতে ডানা মেলে
কিংবা তুমি হতে নীল
নীল হলে সুবিধে হতো
তুমি আমি মিলেমিশে থাকা হতো একসাথে
তোমায় নিয়ে এরকম কতশত ভাবি
তারপর আবার মুছেফেলি সব
সাদায় কালোয় মিলে মিশে হয়ে উঠি একাকার
তখন আবার এখানে
মেঘ এসে থেমে যায়
জীবন সংসার বড়ই কঠিন জানো তো !
যখন ভাঙ্গন ধরে তখন সব
ভেঙে পরে চারিপাশে কিছুই আর অবশিষ্ট থাকে না ।