অমন দিনে,
রাস্তায় জল আটকে যায়,ভেসে যায় ব্যাঙের ঘরদোর।
মিছিল আসে, রাতদুপুরে খুব সতর্কতায় ছেলেগুলো এঁকে চলে যায় নিজেদের নাড়িভুড়ি।
কেউ বলে ‘বিপক্ষের রাজনীতি’, কেউ জানায় ছেলেগুলো আত্মঘাতী।
অথচ ছেলেগুলো নিজের আম্বিলিক্যাল কর্ড হাতে নিয়ে দৌড়াতে থাকে মোড় থেকে মোড়ে, চায়ের দোকানে।
মাতৃজঠর খুঁজে ফের জোড়া লাগিয়ে দেবে, ভেতরে শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে।সম্পূর্ণ

পরম স্রষ্টার দান প্রাণী তরে সৃষ্টি
যা দিয়ে হয় জীবের খাদ্য,পুষ্টি তৈরি।
নিজেও পানের যোগ্য সুপেয় এ বৃষ্টি
মোদের পীড়িত করে নিজে হয় বৈরীসম্পূর্ণ

কেউ ভালো নেই। নেই সাধারণ থেকে অসাধারণ
নেই রাজা থেকে রাজনৈতিক ; ভালো নেই ভিক্ষুক
দশ তালা ফ্লাটের মালিক। রোদ! কাউকেই ছাড়েনা।
শুধু এসির নিচে বসে লাট সাহেব জানেনা; রোদের কি জ্বালা।সম্পূর্ণ