কবিতা বন্ধু বিয়োগ
কবি পার্থ বসু
সময় 22jun 2023
উৎসর্গ বন্ধু
লিখার স্থান BANGALORE, BHARAT,
সম্পৃক্ততা 😭গ্রাম্য বন্ধুর আত্মহত্যায় আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত। 😭
কবিতার বিষয় অন্যান্য, বিরহ, মৃত্যু

বন্ধু যে তুই কোথায় গেলি
না ফেরার ঐ দেশে,,
পারছি না রে ভুলতে তোকে
তোকেই ভালবেসে।
কিসের লাগি করলি রে তুই
জীবন খানি শেষ?
পরশু রাতেও কথা হলো
ছিলি দারুণ বেশ,,
একবার তুই বললি না রে
তোর মনেরই কথা ,
লুকিয়ে কেন রাখলি রে তুই
মনের মাঝে ব্যথা।
কোথায় গেলি বন্ধু রে তুই
আয় রে ফিরে আয়,,
সবাই মিলে আছি যে ভাই
তোর যে অপেক্ষায়।।
হৃদয় শুধু কাঁদছে ধুঁকে
পাহাড় ভেঙে পড়ল বুকে,
পারছি না রে সইতে যে আর,
চোখের জলে এলো জোয়ার।
আকাশ নদী বাতাস যেন,
চুপ করে ঐ আছে কেন?।
বলছে না কেউ কোনো কথা,
আয় রে ফিরে ভাইরে হেথা।
আয় যে ফিরে বসবো সেথা
আবার সবাই মিলে,,
হস না রে ভাই দূরের তারা
ঐ আকাশের নীলে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments