কবিতা বৃষ্টি
কবি মুহাম্মদ শাফায়াত হুসাইন
উৎসর্গ জনকজননী কে
লিখার স্থান মহিষকুণ্ডি, দৌলতপুর, কুষ্টিয়া।
সম্পৃক্ততা প্রকৃতি
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রকৃতি, ভারতবর্ষ
2/5 - (2 votes)

পরম স্রষ্টার দান প্রাণী তরে সৃষ্টি
যা দিয়ে হয় জীবের খাদ্য,পুষ্টি তৈরি।
নিজেও পানের যোগ্য সুপেয় এ বৃষ্টি
মোদের পীড়িত করে নিজে হয় বৈরী।

বিপদে নিষ্কৃতি করে সে শঙ্কা ও দৃষ্টি
ধরায় প্লাবিত হয় সুখ শান্তি তরী।
কঠোর শ্রম দিয়ে এ শস্য ক্ষেত্র গড়ি
বারি বর্ষণ হয়লে ভালো হয় কৃষ্টি।

সপ্ত সাগর, পর্বত আছে এই ভবে
মর্তে, সৌন্দর্য রবে না বৃষ্টি পাত বিনে।
ধরা পিষ্ট, ক্লিষ্ট হয়ে ক্ষুধা, তেষ্টা হবে

প্রকৃতি নষ্ট করো না থাকতে সুদিনে।
তরু-লতা, বৃক্ষ রাজি বাঁচবে না যবে
যদি নাহি বৃষ্টি জমে মেঘের গহিনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted