কবিতা স্বাধীনতা, তুমি কাঁদছ কেন
কবি পংকজ পাল
সময় ফেব্রুয়ারি,২০২৬, বিকেল।
উৎসর্গ সহধর্মিণী
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
Review This Poem

স্বাধীনতা, তুমি কাঁদছ কেন
—পংকজ পাল

স্বাধীনতা, তুমি কাঁদছ কেন?
তোমার কপালে আজও ধূসর ধূলির অনুলেপ।
যে প্রভাত রক্তিম পতাকা তুলেছিল,
তারই আলো আজ কুয়াশায় নির্বাসিত।

তোমার পদতলে ছড়িয়ে আছে
অভিমানী মানুষের না বলা দীর্ঘশ্বাস।
বিবেকের প্রদীপ নিভে গেলে
ন্যায়ও হয়ে যায় দিশাহারা পথিক।

স্বপ্নের শস্যক্ষেতে জন্ম নিচ্ছে অনাবৃষ্টি,
অন্নের গোলায় জমে আছে
অনাহারের নিঃশব্দ প্রতিধ্বনি।

তবু তুমি ভেঙে পড়ো না, স্বাধীনতা।
শিশিরে যেমন পুনর্জন্ম নেয় ঘাস,
তেমনি মানুষের অন্তঃকরণে
একদিন আবার জেগে উঠবে শুভবোধ।

সেদিন রৌদ্র হবে নির্মল,
নদী ফিরে পাবে তার ভাষা,
আর তোমার অশ্রু
রূপ নেবে দীপ্ত প্রভাতের শিশিরবিন্দু।

guest
0 Comments
Newest
Oldest Most Voted