| কবিতা | সে এসেছিল |
| কবি | দীপঙ্কর সাহা |
| সময় | ৯ই এপ্রিল ২০২৩ |
| উৎসর্গ | প্রেম |
| লিখার স্থান | ত্রিপুরা,আগরতলা |
| সম্পৃক্ততা | বাংলা |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রেম, রূপক, সমসাময়িক |
সে এসেছিল লয়ে তার ভরা ফাগুনের মালা।
আমার হাতে ছিল তখন দুখ ভরা ফ'ল ডালা॥
সে এসেছিল।।
হঠাৎ করে তার মালা পরিয়ে দিল আমার গলা।
অবাক হয়ে আমি ভাবি তখন -
এবে বুঝি এলো আমার পালা॥
কী করে দেই কী করে দেই আমার দুঃখের ডালা।
আমার দুঃখে তারে কেনই বা করব রাঙা॥
সহসা দেখি মুচকি হাঁসি কেড়ে নিল সে ফলের রাশি
আপন বক্ষে জড়িয়ে ধরে তা -
বলল আমায়, 'এবে শুরু হল আমরা দুজনার খেলা'॥
-দীপঙ্কর সাহা (দীপ)