কবিতা একদিন হবে ছুটি
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২৩
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

জীবন মানে এই জগতে
তিন পুরুষের মেলা,
চোখ বুঝিলে.. বন্ধ হবেই
রঙ তামাশার খেলা।

কিসের বড়াই করছো ভবে
অহংবোধে আজি,
সবার মত জগত সংসার
ছাড়তে তবু রাজি।

দাদার দেখা পথের পথিক
বাবার চরণ দুটি,
জগত ছাড়ার নির্দেশ আসলে
বাবার হলো ছুটি।

এমন ভাবে নিয়ম মেনেই
যাওয়া আসা ভবে,
হাজার হাজার বছর ধরেই
নিয়ম মানছে সবে।

মিটবে নাকো মনের আশা
এই জীবনে কারো,
অতীত স্মৃতি থাকবে ধরায়
গড়তে যদি পারো।

হঠাৎ একদিন দমকা হাওয়া
জীবন নেবে কেড়ে,
পূর্ণ তোমার ঘাটতি থাকলে
কষ্ট যাবে বেড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted