আমার অপেক্ষার উপর প্রতিদিন তোমার
ক্লান্তিহীন মুখ
ঝরে পড়ে
ভোর বেলাকার কৃষ্ণচূড়া হয়ে

হে কৃষ্ণচূড়া, তোমার মুখের দিকে চেয়ে আজও
আমার সূর্য জেগে ওঠে
নক্ষত্র খসে পড়ে
ঝিরিঝিরি বাতাস খেলা করে যায়সম্পূর্ণ

দুপুররাতে শাশ্বত একটা দুঃখ আসন পেতে বসে থাকে চোখের করিডোরে
বহুমাত্রিক পঙক্তির বিহ্বল দু’চারটে সংলাপ নৈশব্দে সাঁতারকাটে অগাকান্ত মস্তকে-

বহুরাত বহুদিন আগে জলের সমুদ্র এঁকে
কে কারে রেখে গেছে মরু-উপত্যকায়?!সম্পূর্ণ

আমি তোমাকে ভালোবেসেছি শুধু বিরহ নিয়ে বাঁচবো বলে।
আমি তোমাকে ভালোবেসেছি শুধু যন্ত্রনাকে বুকে রাখবো বলে।
আমি তোমাকে ভালোবেসেছি আমার কবিতার কথাগুলিকে ব্যথার সাগরে ভাসাবো বলে।

সম্পূর্ণ