কবিতা বাবা আমার
কবি সামিয়া আক্তার
কাব্যগ্রন্থ নেই
সময় ২০-০১-২০২৩(৯.২৮মিনিট)
উৎসর্গ বাবা
লিখার স্থান নোয়াখালী
সম্পৃক্ততা বাবাকে অনুভব করা
কবিতার বিষয় বিরহ

বাবার কথা পড়লে মনে চোখে আসে জল,
জীবন নামের যুদ্ধ ক্ষেত্রে পাই না ফিরে বল।
বাবা গেছে ভুবন ছেড়ে চৌদ্দ বছর পার,
শত ব্যথায় জীবন যখন খুলে রাখি দ্বার।

জানি বাবা নাহি আসবে এই জীবনে আর,
বাবার কথা রেখে আজি সফল হলাম বার।
বাবা আমার মাথার ওপর ওই না বিশাল ছাদ,
শত দুখে ঘুরে দাঁড়াই লোভ না পড়ি ফাঁদ।

বাবা তুমি দোয়া করো মানুষ যেন হই,
তোমার নামের সম্মান যেন অক্ষুণ্ণতে রই।
বাবা আমার বটবৃক্ষ হৃদয় জুড়ে রয়,
তাহার কথা পড়লে মনে নাহি থাকে ভয়।

যদি আবার কাছে পেতাম যেতে দিতাম দূর,
তোমার গায়ের ঘ্রাণটি আজো গভীর ব্যথার সুর।
শৈশব স্মৃতি পড়লে ক্ষণে মনটা খারাপ হয়,
বৃহস্পতি বাড়ি ফিরতে খুশি আমেজ বয়।

বাবা তুমি থাকবে মিশে আমার প্রতি কাজ,
সত্য পথের দীক্ষা তোমার নাহি করি লাজ।
বাবা তুমি ভালো থেকো ওই না কবর ঘর,
প্রার্থনাতে বসি যখন এইনা করি বর।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments