কবিতা ভালোবাসার খোঁজ
কবি সামিয়া আক্তার
সময় জানুয়ারি ২০২৩, রাত ১১.২২
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় বিরহ
Review This Poem

আমায় তুমি খুঁজে দেখাে
তোমার তুমির মাঝে,
খুঁজে যদি পাও গো নাহি
ভালোবাসা সাজে।

বলতে রোজই আমায় তুমি
ভাসতে বেশি ভালো,
আজকে আমার আঁধার ক্ষণে
নাহি হয়ে আলো।

প্রিয়তমাে বলে তুমি
ডাকতে ভালো বেসে,
সেই বাসাতে ঘুন ধরেছে
গেলে দূরে হেসে।

বনফুলের মতন তুমি
ছিঁড়লে হৃদয় খানি,
সেই হৃদয়ে রক্ত ক্ষরণ
কষ্টের পাহাড় টানি।

বিশ্বাস যেন হয়না কারো
বড্ড আজি ক্লান্ত,
হৃদে নিয়ে ভালোবাসা
ছুটেছি দিক ভ্রান্ত।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted