কবিতা আমি তোমাকে ভালোবেসেছি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
লিখার স্থান বারুইপুর
কবিতার বিষয় বিরহ
Review This Poem

আমি আকাশকে ভালোবেসেছি সূর্যটাকে পাবো বলে।
আমি বাতাসকে ভালোবেসেছি ঝড়কে ধরবো বলে।
আমি চাঁদকে ভালোবেসেছি কলঙ্কিত হবো বলে।

আমি তোমাকে ভালোবেসেছি শুধু বিরহ নিয়ে বাঁচবো বলে।
আমি তোমাকে ভালোবেসেছি শুধু যন্ত্রনাকে বুকে রাখবো বলে।
আমি তোমাকে ভালোবেসেছি আমার কবিতার কথাগুলিকে ব্যথার সাগরে ভাসাবো বলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted