এই দিন চলে যায় ঈগলের চক্ষু ভেদ করে
মাথার উপর দিয়ে চিল উড়ে যায়
প্রচুর বেদনার ডানা ঝাপটিয়ে
তবুও বাঁচার আশা সফল হয়
এক পশলা বৃষ্টি এলে
কিংবা সোনালী রোদের চক্মকিতে।।

সম্পূর্ণ

কখনো সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
কারো চোখের উপর চোখ রেখে
সমস্ত না জানা ভাষা তুলে ধরেছি
প্রেমিক- প্রেমিকাদের জন্য….
আমাদের বিচ্ছেদ ভালোবাসা
এই যে প্রতিটি সবুজ গাছের বেড়ে ওঠা
তবুও নীরবে কেউ কাঁদে আবার কেউ কাঁদতে পারে নাসম্পূর্ণ

অদ্ভুত এক না ভালোলাগা তোমাতে আমাতে …
অদ্ভুত অমিল আর মতপার্থক্য সর্বক্ষেত্রে …
সময় নিংড়ে বয়ে চলা সময় …
আর অতিবাহিত কিছু স্মৃতি …
তোমাতে আমাতে বেধে রেখেছে এক সাথে …সম্পূর্ণ

তন্নতন্ন করিয়া আমি খুঁজেছি তোমারে
পৃথিবীর প্রতিটি মানচিত্রে
জীবনের প্রতিটি রেখাচিত্তে
এঁকেছি তোমারি প্রতিচ্ছবি দিনে রাতে।

কিঞ্চিৎ পরিমাণ সাফল্য
নির্দিষ্ট সীমার মধ্যে বঞ্চিত ছিল
তারপর অনুরূপে জন্ম নিয়েছিল
কয়েকটি চিঠির অদ্ভুত ভাষাগুলো।সম্পূর্ণ