| কবিতা | মিথ্যে নয়তো সত্যি |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | ফেব্রুয়ারী ২০২৩, বিকেল ৩.২১মি. |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | বিরহ |
মিথ্যে নয়তো সত্যি বলছি আমি অনেক বদলে গেছি—–
তোমার দেয়া আঘাত সয়ে বাঁচতে আজি শিখে গেছি।
চিলেকোঠার ওই না ঘরে ছিলাম দু’জন ভালো জানি—–
তুমি কিংবা আমি সুখে-দুখে আগলে অনেক খানি।
নীল যে রঙের ওইনা শাড়ি হয়না পরা আপন মনে—–
ভুলে হয়তো গেছো জানি সুখে থাকার প্রতিটি ক্ষণে।
আষাঢ় শ্রাবণ ফাগুন মাসে মেঘলা বৃষ্টি কোকিল হয়ে—–
রাখালিয়ার বাঁশির সুরে হারাতো মন সকল ভয়ে।
বৃষ্টি আজি নামলে নামুক দু’টো চোখের উঠান কোণে—–
স্মৃতিগুলো যাক না ধুয়ে মনের কথা নাহি শোনে।
শেষ বিকেলের রৌদ্র ছায়ায় ডুবত যখন সূর্য পাটে —–
মান অভিমান সব যে ভুলে দু’জন বসতাম নদীর ঘাটে।
সুখের দিন যে যায় যে চলে দুঃখ নামের ওইনা ঘরে—–
ভাবুক মনটা তবু হারায় জীবন নামের গতি ধরে।
রেখো তুলে যত্ন করে তোমায় মাঝে আমায় ভুলে—–
পুরনো সব গল্পগুলো নতুন করে রাখলাম তুলে।।