| কবিতা | বাবা তোমায় মনে পড়ে |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | জানুয়ারি ২০২৩, রাত ৯.৩৩ |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | বিরহ |
বাবা তোমায় মনে পড়ে
আজও প্রতিক্ষণে,
তোমার স্মৃতি আঁকড়ে ধরে
চলছি দৃঢ় মনে।
জানি তুমি আছো ভালো
একাকী ওই ঘরে,
জীবন যুদ্ধে করছি লড়াই
ছুটছি পথটি ধরে।
শৈশব কৈশোর ছিলো ভালো
ছিলে তুমি পাশে,
খুঁজি তোমায় দিবানিশি
চেনা লোকের আশে।
রাত্রি যখন গভীর ঘনায়
সর্বত্র নীরব সাজে,
তোমার মুখটি চোখে ভাসে
স্বপ্নের কারুকাজে।
লড়াই করে টিকে আছি
দোয়া তোমার নিয়ে,
শত আঘাত সইতে পারি
দুখের সঙ্গে গিয়ে।
হতাশা যে নাহি আসে
ছোটো জীবন ঘিরে,
ধৈর্যের সঙ্গে সন্ধি করে
সুখটা নীড়ে ফিরে।
তোমার দোয়ায় আছি ভালো
কঠিন জগৎ মাঝে,
মন্দের দ্বন্দ্ব ভুলে গিয়ে
সুখী সকাল সাঁঝে।
তুমি নেইতো মা যে আছেন
বিশাল আকাশ হয়ে,
সুখে দুখে মিলেমিশে
থাকি ব্যথা সয়ে।
ফিরবো আমি গাঁয়ের মাঝে
যেথায় তোমার কবর,
তোমার দোয়া সঙ্গে আমার
রাখে না কেউ খবর।।