| কবিতা | স্বপ্ন জাগরণ |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ২০১৭ |
| কবিতার বিষয় | বিরহ |
প্রতিরাতে স্বপ্ন জাগরণে
আমার সময়টা পঞ্চাশ কিংবা
ষাটের দশকে ফিরে যায়।
একজন এলভিস প্রিসলি
হাজির হয়,বিমূর্ত সুর তুলে।
যৌবন ক্রিয়ায়….
সে সুর কেটেও যায়।
পুষ্প ঝরে পড়ে এবং
রঙ্গীন পানি।
প্লীজ,আমাকে সাপের মতো
পেঁচিয়ে শক্ত করে ধরো।
হৃদপিণ্ডে…
তোমার স্পন্দন শুনতে পাই।